চট্টগ্রামে ভুয়া দন্ত চিকিত্সককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দন্ত চিকিত্সক সেজে চিকিত্সা দেওয়ার দায়ে চট্টগ্রাম নগরের জামালখানে গতকাল বৃহস্পতিবার টমাস দীপক নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সূত্র জানায়, টমাস দীপক জামালখানের আজাদ ভবনের ষষ্ঠতলায় ‘টমাস ডেন্টাল ওয়ার্কস’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সরকার-স্বীকৃত চিকিত্সক বা নিবন্ধিত টেকনিশিয়ান না হয়েও তিনি দীর্ঘদিন ধরে দন্ত চিকিত্সক হিসেবে চিকিত্সা দিয়ে আসছিলেন।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত টমাস দীপককে জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার বলেন, টমাস দীপকের কোনো নিবন্ধন না থাকায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইনে টমাসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জনস্বার্থে সরকার-স্বীকৃত ডিগ্রি ও বিএমডিসির নিবন্ধন ছাড়া চিকিত্সকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।