চট্টগ্রামে ভুয়া মেজর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার হিলভিউ এলাকা থেকে গত রোববার রাতে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
ওই ব্যক্তির নাম রেদুওয়ানুল ইসলাম (৩৫)। তিনি কক্সবাজার জেলার রামু থানার নোনাছড়ির আবু ইউসুফের ছেলে। তাঁর কাছ থেকে নগদ ৮৯ হাজার টাকা, একটি ল্যাপটপ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব-৭-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের হিলভিউ ফরেস্ট একাডেমির সামনে থেকে ডিজিএফআইয়ের মেজর পরিচয় দেওয়া রেদুওয়ানুলকে গ্রেপ্তার করা হয়। তিনি মেজর পরিচয় ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।