চট্টগ্রামে ভূকম্পন ক্ষয়ক্ষতি হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল রোববার সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়েছে। এতে নগরের ভবনগুলো ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। ফলে স্থানীয় নাগরিকরা আতঙ্কিত হয়ে বাসাবাড়ি থেকে রাস্তায় নেমে আসে।গতকাল সন্ধ্যায় ভূমিকম্পের সময় হিন্দুধর্মাবলম্বীদের উলুধ্বনি দিতে শোনা গেছে। এর স্থায়িত্ব বেশি ছিল বলে অনেকে রাস্তায় নেমে আসে। স্থানীয় দমকল বাহিনী সূত্র জানায়, রাত পর্যন্ত ভূমিকম্পে নগরের কোথাও ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি।