চট্টগ্রামে ভূমি কার্যালয় থেকে দুই দালাল আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ষোলশহর ভূমি কার্যালয় থেকে দুই দালালকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. জসিম উদ্দিন ও মো. দিদারুল আলম। দুজনকেই এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদের জানান, আটক ব্যক্তিরা ভূমি কার্যালয় এলাকায় অযথা ঘোরাঘুরি করেন। তাঁদের নিজেদের কোনো কাজ নেই। টাকা নিয়ে মানুষকে প্রতারিত করেন। টাকার বিনিময়ে কাজ করায় তাঁদের হাতেনাতে ধরা হয়। তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’ ওই এলাকায় অভিযান চলছে বলে জানান তিনি।