চট্টগ্রামে ভূমিকম্প ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ভূমিকম্প ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি বিষয়ে গতকাল বুধবার সকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন। এর আয়োজন করে আ্যাাকশন এইড বাংলাদেশ। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন বিশেষজ্ঞ লেয়াকত হোসেন।