চট্টগ্রামে ভূমিকম্পে আতঙ্কে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে চট্টগ্রামেও মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। গতকাল শনিবার দুপুরে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কে অনেকে বাসা-অফিস থেকে রাস্তায় নেমে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হালিশহরের বাসিন্দা মাশরুপা জাহান জানান, দুপুরে হঠাৎ ভবন কেঁপে ওঠে। আতঙ্কে সবাই দ্রুত বাসা থেকে নেমে পড়ে। ভবনের অনেক বাসিন্দাও বাসা থেকে দ্রুত নিচে নেমে আসেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, ভূমিকম্পে চট্টগ্রামে কোথাও ক্ষয়ক্ষতির খবর তাঁরা পাননি।