চট্টগ্রামে ভেজাল আয়ুর্বেদিক ওষুধ কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শহীদ সৈয়দ শাহ সড়ক এলাকার জনতা ফার্মাসিউটক্যালে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ জব্দ করে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শহীদ সৈয়দ শাহ সড়ক এলাকার জনতা ফার্মাসিউটক্যালে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ জব্দ করে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামের বাকলিয়ায় একটি অনুমোদনহীন ভেজাল আয়ুর্বেদিক ওষুধ কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার জনতা ফার্মাসিউটিক্যালস নামের কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে এর মালিক জুয়েল পালকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারখানা থেকে ৩৫ কার্টন ওষুধ জব্দ করে তা ধ্বংস করে ফেলা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান আদালতের নেতৃত্ব দেন। র্যাব এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।
জানা গেছে, একটি ছোট কক্ষে কোনো প্রকার ছাড়পত্র এবং অনুমোদন না নিয়ে বাকলিয়ার সৈয়দ শাহ সড়কে এই কারখানাটি করেন জুয়েল। ওখানে নানা প্রকার ভিটামিন ওষুধ তৈরি করে বাজারে সরবরাহ করা হতো।
ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, ভেজাল আয়ুর্বেদিক ওষুধ তৈরির দায়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। মালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।