চট্টগ্রামে ভেজাল মসলা জব্দ, গ্রেপ্তার তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়ায় গতকাল শুক্রবার একটি কারখানা থেকে পুলিশ ১০ মণ ভেজাল মসলার গুঁড়া জব্দ করেছে। এ সময় কারখানার মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। চালের ভুসি, পচা ভুট্টা, পচা হলুদ ও পচা মরিচের সঙ্গে কিছু রং মিশিয়ে এই কারখানায় তৈরি করা হতো মসলার গুঁড়া।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মো. তৈয়ব, দুই কর্মচারী শহীদ ও নাজিম। এ ব্যাপারে বাকলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে। বাকলিয়ার ময়দা মিল এলাকার ওই কারখানাটি তৈয়বের মিল নামে পরিচিত ছিল।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তৈয়বের মিলে পচা মরিচ, হলুদ ও ভুসি সংগ্রহ করে সেগুলো গুঁড়া করে তাতে রং মিশিয়ে বাজারজাত করা হতো।কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহনেওয়াজ খালেদ বলেন, কারখানায় গিয়ে দেখা যায়, পচা ভুসি ও মরিচ দিয়ে তৈরি করা ১০ মণ গুঁড়া বাজারজাত করার জন্য রাখা হয়েছে। শুক্রবার অভিযান না হলে কালই এগুলো বাজারে চলে যেত।