চট্টগ্রামে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভোক্তা অধিকার সুরক্ষার জন্য সব স্তরের মানুষকে ভালো হতে হবে। সর্বোপরি, আমাদের মানসিকতার পরিবর্তন না হলে ভোক্তা অধিকার বাস্তবায়ন সম্ভব হবে না।’বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের বিষয় ছিল ‘আমার অর্থ, আমার অধিকার: যথাযথ সেবা পেতে প্রচারাভিযান’।