চট্টগ্রামে ভোট দিলেন নাছির ও মনজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল ৯টা ৩৮ মিনিটে উত্তর কাট্টলী হাজী দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। ছবি: জুয়েল শীল
সকাল ৯টা ৩৮ মিনিটে উত্তর কাট্টলী হাজী দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। ছবি: জুয়েল শীল

চট্টগ্রামে ভোট দিলেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই প্রার্থী আ জ ম নাছির উদ্দীন ও মনজুর আলম। সকাল নয়টায় নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দীন। ভোট দান শেষে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

অন্যদিকে সকাল ৯টা ৩৮ মিনিটে উত্তর কাট্টলী হাজী দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম।

ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে মোহাম্মদ মনজুর আলম সাংবাদিকদের বলেন, ‘উত্তর কাট্টলীর এই কেন্দ্রে সুষ্ঠু ভোট হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে ইতিমধ্যে কয়েকটি কেন্দ্র দখল হয়ে গেছে। ২৪ নম্বর ওয়ার্ড আগ্রাবাদ, পাহাড়তলীতে দখল হয়েছে। অনেক পোলিং এজেন্ট আমাকে ফোন করে জানিয়েছে, বাধার কারণে তাঁরা কেন্দ্রে ঢুকতে পারছেন না। অনেককে বের করে দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা অভিযোগ দিয়েছে। আরও নানা জায়গায় অভিযোগ দেওয়া হয়েছে।’

সকাল নয়টায় নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দীন।  ছবি: জুয়েল শীল
সকাল নয়টায় নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দীন। ছবি: জুয়েল শীল

এ পরিস্থিতিতে সেনা মোতায়েন চান কী না সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনজুর আলম বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা এর আগে বলেছিলেন সেনাবাহিনী স্ট্যান্ড বাই রাখা আছে, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থা নিতে দেখছি না।’
মনজুর আলমের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনিও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘নিউমার্কেট, আগ্রাবাদ, জামালখান এলাকায় বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। সন্ত্রাসীরা বাধা দিচ্ছে।’