চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদসংক্রান্ত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন এলাকার ভোটার তালিকা হালনাগাদ নিয়ে গতকাল বুধবার চট্টগ্রামে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এই সভায় সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশ নেন। সূত্র জানায়, আজ বৃহস্পতিবার থেকে নগরের পাহাড়তলী, ডবলমুরিং ও বন্দর অঞ্চলের নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু হচ্ছে। একই সময় কোতোয়ালি অঞ্চলের তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। এ ছাড়া ৭ নভেম্বর থেকে চান্দগাঁও ও পাঁচলাইশ অঞ্চলের এবং ১৩ নভেম্বর থেকে কোতোয়ালি অঞ্চলের ভোটারদের ছবি তোলার কাজ শুরু হবে। গতকালের সমন্বয় সভায় কাউন্সিলর ও তাঁদের প্রতিদ্বন্দ্বীরা ভোটার তালিকা হালনাগাদে তাঁদের নানা মতামত তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. শামসুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহমদ খান।