চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজার ও দামপাড়ায় গতকাল মঙ্গলবার পৃথক ভ্রাম্যমাণ আদালত দুটি দোকান ও কয়েকটি যানবাহনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এর মধ্যে পলিথিন রাখার দায়ে দুটি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র না রাখার অভিযোগে ১৪টি যানবাহনের মালিকের কাছ থেকে তিন হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।আদালত দুই দোকান থেকে ৪৮৪ কেজি পলিথিন জব্দ করেন। পলিথিন-বিরোধী অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত রেজা। বৈধ কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।