চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় একটি গুদামে গতকাল বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্ণফুলী সেতু এলাকার কাছে রাত নয়টার পরে আগুনের সূত্রপাত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, গুদামটিতে পলিথিনসামগ্রী,শীতবস্ত্রসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। ধারণা করা হচ্ছে, আগুনে লাখ লাখ টাকার মাল পুড়ে গেছে।ফায়ার সার্ভিস বলেছে, রাত নয়টার দিকে খবর পেয়ে তারা প্রথমে ঘটনাস্থলে তিনটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠায়। পরে আরও ছয়টি গাড়ি পাঠানো হয়। রাত ১১টার সময় খবর নিয়ে জানা গেছে, তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না।ঘটনাস্থল থেকে নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মনজুর মোরশেদ রাত ১১টার দিকে মুঠোফোনে জানান, আগুন নিয়ন্ত্রণে আসছে না। বরং আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। তিনি জানান, পাশের বাড়িঘর থেকে লোকজন মালপত্র নিয়ে নিরাপদে সরে যাচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।