চট্টগ্রামে মঙ্গলবার থেকে আসবাব মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আগামী মঙ্গলবার শুরু হচ্ছে ছয় দিনব্যাপী আসবাব মেলা। নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে এ মেলা হবে। চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মালিক সমিতি এ মেলার আয়োজন করেছে। এতে আসবাবের ৮০টি দোকান ও ১৩টি প্যাভিলিয়ন থাকবে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এসব কথা জানান। লিখিত বক্তব্যে মেলা কমিটির আহ্বায়ক মাকছুদুর রহমান বলেন, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান হ্রাসকৃত মূল্যে তাদের বিভিন্ন ডিজাইনের ফার্নিচার বিক্রি করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। প্রতিদিন দর্শনার্থীরা ১৫ টাকায় টিকিট কিনে মেলায় প্রবেশ করতে পারবেন।