চট্টগ্রামে মধুবনের কারখানা অপরিচ্ছন্ন মালিককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মধুবন ফুড প্রোডাক্টসের কারখানার পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় প্রতিষ্ঠানটির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিজনুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার নগরের বায়েজিদ থানাধীন বিবিরহাটে মধুবন ফুড প্রোডাক্টসের কারখানায় অভিযান চালান। এ সময় সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। এ কারণে মধুবনের মালিক মো. সোলেমানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। মোহাম্মদ ফিজনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।