চট্টগ্রামে মধ্যরাতে বিস্ফোরণ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকুলিয়ার রসুলবাগ এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সেখান থেকে আসাদুল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে। এ ছাড়া  সেখান থেকে গান পাউডারসহ বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম আটক করা হয়েছে।

বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, গতকাল রাত দেড়টার দিকে ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে একজনকে আটক করে ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

৭ অক্টোবর বেলা ১১টার দিকে নগরের লালখান বাজার মাদ্রাসার ছাত্রাবাসের তিনতলার একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই দিন সন্ধ্যায় পুলিশ তল্লাশি চালিয়ে ওই কক্ষের ধ্বংসস্তূপ থেকে অবিস্ফোরিত তিনটি হাতবোমা, বোমা তৈরির উপাদান লোহার পাইপ ও মার্বেল উদ্ধার করে।