চট্টগ্রামে মনজুর-নাছিরের মনোনয়নপত্র বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম ও আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছিরসহ আট মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার নগরের মুসলিম হলে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, সিটি করপোরেশনে মেয়র পদে ১৩ জন প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। তাঁদের মধ্যে এম. মনজুর আলম, আ জ ম নাছির, সোলায়মান শেঠসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বাতেন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও তথ্যগত কিছু অসংগতি কারণে বাকি পাঁচ মেয়র পদ প্রার্থীকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিতে না পারলে তাঁদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
যাঁদের মনোনয়নপত্র বাতিল হবে, তাঁরা আগামী তিন দিনের মধ্যে এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন বলে জানান ওই কর্মকর্তা।