চট্টগ্রামে মনোনয়নপত্র বাতিল হওয়া ১৫ জনের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ে বাদ পড়া ১৫ কাউন্সিলর পদপ্রার্থী গতকাল শুক্রবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেছেন।
এর মধ্যে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আটজন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাতজন। ৭ এপিল তাঁদের আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
গত বুধ ও বৃহস্পতিবার নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হয়। বাছাইয়ে ৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাছাই শেষ হওয়ার তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিল করার সুযোগ থাকে।
৭ এপ্রিল শুনানি শেষে জানা যাবে তাঁরা প্রার্থিতা ফিরে পাচ্ছেন কি না।