চট্টগ্রামে মন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগে ঠিকাদার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের স্বাক্ষর ও সিল জাল করার অভিযোগে চট্টগ্রামে গতকাল মঙ্গলবার এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন বাদী হয়ে গতকাল রাতে ডবলমুরিং থানায় মামলা করেছেন।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার করা ব্যক্তির নাম হারুনুর রশীদ (৩০)। তিনি নগরের আগ্রাবাদ সিজিএস কলোনির বাসিন্দা।