চট্টগ্রামে মন্দিরে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের পাঁচলাইশ থানার নাজিরপাড়ায় একটি কালীমন্দিরে গত শনিবার দিবাগত রাতে চুরি হয়েছে।মন্দির কর্তৃপক্ষ জানায়, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে দানবাক্সের নগদ টাকা, প্রতিমার গায়ে থাকা প্রায় চার ভরি ওজনের স্বর্নালংকার, দুটি ঘণ্টা ও একটি ঘড়ি।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাতের কোনো এক সময়ে মন্দিরের ফটকের তালা খুলে কে বা কারা জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।