চট্টগ্রামে মলম পার্টির দুই সদস্যসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে দুজন মলম পার্টির সদস্য, দুজন পকেটমার ও একজন মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। গতকাল রোববার ও আগের দিন শনিবার রাতে পুলিশ বায়েজিদ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া মলম পার্টির দুই সদস্য হলেন সন্দ্বীপের মুছাপুরের রফিকুল মাওলার ছেলে মো. সোহাগ (২৬) ও বাঁশখালীর বিষু মিয়ার ছেলে মো. নাছির (২৫)। তাঁরা গত ২৬ জুন রাতে এক পথচারীর চোখে মলম লাগিয়ে নগদ টাকা ও মোবাইল ফোনসেট ছিনতাই করে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা হয়। প্রায় দেড় মাস পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।এ ছাড়া পকেট মারের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজন হলেন নগরের সৈয়দপাড়ার মো. রফিকের ছেলে মো. কালাচান (১৭) ও একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে আইয়ুব রানা ওরফে কালু (১৯)। তাঁদের বিরুদ্ধে বায়েজিদ থানায় পকেট মারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।বায়েজিদ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে নয়ন (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি ফটিকছড়ি উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।