চট্টগ্রামে মসজিদ উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেহেদীবাগ এলাকায় একটি মসজিদ উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ‘মসজিদ ও কোরআন শিক্ষাকেন্দ্র পরিষদ’ নামের একটি সংগঠন।
এ উপলক্ষে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের আহ্বায়ক আবু বকর ছিদ্দিকী।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘নগরের মেহেদীবাগের শহীদ মির্জা লেইন এলাকায় সরকারি পরিত্যক্ত সম্পত্তিতে এবাদতখানা এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু একটি মহল মসজিদটি উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে।’ এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্যসচিব মো. ইউনুসসহ এহসানুল হক, শেখ মোহাম্মদ বাহার, জাফর আহমেদ ও মাহমুদুল হক চৌধুরী।