চট্টগ্রামে মসজিদ থেকে চারটি ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খাজা গরীবে নেওয়াজ মসজিদের ভেতর থেকে গতকাল মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, ককটেলগুলো খাজা গরীবে নেওয়াজ মসজিদের ভেতর জুতা রাখার বাক্সের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। পলিথিনটি অবশ্য কাগজের থলে দিয়ে আবৃত ছিল। কাগজের থলের ওপর লেখা ছিল, ‘দেওনা মুরাদ ও পাওনা হাবিব।’পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গতকাল স্থানীয় মুসল্লিদের কাছ থেকে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে মসজিদ থেকে ককটেলগুলো উদ্ধার করে। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা ঘটনাটি তদন্ত করছেন।