চট্টগ্রামে মসলার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় গতকাল শনিবার ভোরে একটি মসলার গুদামে আগুন লাগে। ইব্রাহিম ট্রেডার্সের গুদামে এ আগুন লাগে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে ভোর চারটার দিকে গুদামে আগুন লাগে। পাঁচটি গাড়ি নিয়ে তারা সকাল সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. এনাম আহমেদ প্রথম আলোকে বলেন, যে গুদামে আগুন লাগে, সেটির বৈদ্যুতিক তারগুলো অনিরাপদ ছিল। অথচ ওই গুদামে যেসব পণ্য রাখা হয়েছে, তার সবগুলো দাহ্য পদার্থ। এসব মালামালের মধ্যে ছিল তেল, ঘি, দারুচিনি, জিরা, সুপারি ও চিনি। তিনি বলেন, নতুন চাক্তাই এলাকার সব গলিই সরু। রাতে আগুন লাগায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পেরেছে। ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে।