চট্টগ্রামে মহানবমী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানবমীতে গতকাল সন্ধ্যার পর চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে। ছবিটি গতকাল রাত নয়টায় নগরের জামালখান কুসুম-কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় পূজামণ্ডপ থেকে তোলা l প্রথম আলো
মহানবমীতে গতকাল সন্ধ্যার পর চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে। ছবিটি গতকাল রাত নয়টায় নগরের জামালখান কুসুম-কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় পূজামণ্ডপ থেকে তোলা l প্রথম আলো

পূজা–অর্চনা, অঞ্জলি গ্রহণ আর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে গতকাল সোমবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী অতিবাহিত হয়েছে। চট্টগ্রামে গতকাল সকাল থেকে বৃষ্টির কারণে বিভিন্ন পূজামণ্ডপে পূজারিদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে বিকেল ও সন্ধ্যায় পূজামণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে।
সকালে নগরের আসকারদীঘির পাড়ের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে কথা হয় পূজা দেখতে আসা শিবানী দাশের সঙ্গে। তিনি বলেন, ‘মিশনের পূজায় অন্য রকম একটি আমেজ থাকে। তাই এখানে ছুটে আসি প্রতিবছর। পূজার প্রতিদিনই এখানে এসে অঞ্জলি গ্রহণ করি।’
দক্ষিণ নালাপাড়া পূজা উদ্যাপন পরিষদের সর্বজনীন পূজামণ্ডপে গতকাল দুপুর ১২টার মধ্যে নবমী পূজা শেষ হয়। পরিষদের কর্মকর্তা অলকেশ পাল বলেন, নবমী পূজায় পাঁচ শতাধিক নর-নারী উপস্থিত ছিলেন। তাঁরা অঞ্জলি এবং প্রসাদ গ্রহণ করেছেন।
হাজারী গলি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, নবমী পূজার দিন লোকজন বেশি হয়। বৃষ্টির কারণে সকালে দর্শনার্থী কিছুটা কম ছিল।