চট্টগ্রামে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি এলাকার ব্যাটারিচালিত রিকশা চালাতে দেওয়াসহ সাত দফা দাবিতে নগরের সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে ব্যাটারিচালিত রিকশা মালিক-চালক সংগ্রাম পরিষদ।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সংগ্রাম পরিষদের লোকজন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বাসভবন ঘেরাও করতে যান। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা গোল্ডেন কনটেইনার লিমিটেডের সামনের খালি মাঠে সমাবেশ করেন। পরে সেখান থেকে সরে গিয়ে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরো জানতে পড়ুন