চট্টগ্রামে মহাসপ্তমী পূজা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল শুক্রবার সাড়ম্বরে উদ্যাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। সপ্তমীতে পূজামণ্ডপে অর্চনা শেষে পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন পূজার্থীরা। সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপে ছিল ভক্ত-অনুরাগীদের ভিড়।
আজ শনিবার মহাষ্টমী উদ্যাপিত হবে। চট্টগ্রাম নগরে এবার ২৬৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল বিকেল থেকেই পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। গতকাল সন্ধ্যায় নগরের বিভিন্ন মণ্ডপ ঝলমলে আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠে। মণ্ডপে মণ্ডপে আয়োজন করা হয় আরতি প্রতিযোগিতা। সকাল থেকেই সব মণ্ডপে ছিল ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, কাঁসার ঘণ্টা আর চণ্ডীপাঠে মুখরিত।
আজ শনিবার নগরের পাথরঘাটার শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হবে।