চট্টগ্রামে মাইক্রোবাস চাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন পলিপট্টি এলাকায় মাইক্রোবাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হাবিব (৮)। হাবিব বাকলিয়া থানার শান্তিনগর এলাকার মো. লতিফের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দুপুর ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস হাবিবকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।