চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী ইপিজেডের প্রধান ফটকের সামনে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেলের আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম মো. সজীব হাওলাদার (২০)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরের নিজাম হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সজীব সাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাঁর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎ সকেরা সজীবকে মৃত ঘোষণা করেন।