চট্টগ্রামে মাটি চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগরের ঝাউতলা বস্তিতে গতকাল বৃহস্পতিবার টিলার মাটির নিচে চাপা পড়ে ময়না বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর স্বামী আবদুল বারেক (৫৫) ও মেয়ে রোখসানা (১৮) আহত হন।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বস্তিঘরের আয়তন বাড়ানোর জন্য বারেক স্ত্রী ও মেয়েকে নিয়ে বেলা ১১টার দিকে ঝাউতলা বস্তির পাশের রেলওয়ের টিলা কেটে সমান করছিলেন। এ সময় ওপর থেকে টিলার মাটি ধসে তাঁদের ওপর পড়লে তাঁরা চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে দুপুর ১২টার দিকে ময়না মারা যান বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান।