চট্টগ্রামে মাথায় ইট পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে ইট পড়ে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টায় নৌবাহিনীর কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত হওয়া শিশুটির নাম ইশরাত জাহান। নৌবাহিনী কলোনির ১৫ তলা ভবনের ওপরের কয়েকটি তলায় নির্মাণকাজ চলছিল। এ ভবনেই মা-বাবার সঙ্গে ইশরাত থাকত। ইশরাত সকালে মায়ের সঙ্গে পাশের ক্যানটিনে যাওয়ার পথে নির্মাণাধীন ভবন থেকে একটি ইট তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় নৌবাহিনীর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।