চট্টগ্রামে মাদক পরিবহনের দায়ে একজনের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মাদক পরিবহনের দায়ে গতকাল এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহীদুল ইসলাম। একই আদেশে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডিত আসামির নাম মোহাম্মদ রফিক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোহাম্মদ ইউসুফ নামের আরেক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডিত আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালের ১২ জানুয়ারি বায়েজিদ থানার পুলিশ শহরতলির অক্সিজেন মোড়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯৫ প্যাকেট চোলাই মদ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বায়েজিদ থানায় রফিক ও ইউসুফকে আসামি করে একটি মামলা করে। রফিক অটোরিকশার চালক ও ইউসুফ যাত্রী ছিলেন।