চট্টগ্রামে মাদক বহন ও সেবনের দায়ে পাঁচজনকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য বহন ও সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। আজ বুধবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত্ হোসেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নগরের বন্দর থানা ইসহাকের ডিপো এলাকায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে মো. শাহজাহান গাজীকে দুই মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই অভিযোগে বন্দরের ২ নম্বর মাইলের মাথা এলাকায় সেলিমকে দুই মাস ও পারভেজকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিআরটিসি এলাকায় গাঁজা বিক্রেতা মোহাম্মদ আলীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নগরের আসকার দীঘির পাড় এলাকায় ৩০টি ইয়াবাসহ আটক শামছুল আলমকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত্ হোসেন প্রথম আলোকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর বিভিন্ন ধারা অনুযায়ী অভিযুক্তদের সাজা দেওয়া হয়েছে।