চট্টগ্রামে মাদক বিক্রেতাকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নয়ন (৩০) নামের এক মাদক বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত নয়টায় নগরের আকবর শাহ থানার গোলপাহাড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নয়ন নগরের কোতোয়ালি এলাকার অন্যতম মাদকের আখড়া বরিশাল কলোনিতে মাদক বিক্রি করতেন। মাদক ব্যবসায়ী মনিরের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত নয়ন। নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন,‘নয়ন গোলপাহাড় এলাকায় কাউকে টাকা দিতে এসেছিলেন। চলে যাওয়ার সময় তাঁকে কুপিয়ে হত্যা করে কে বা কারা। তাঁর মাথা, ঘাড় ও হাতে কোপানোর চিহ্ন রয়েছে। তাঁর পকেটে ৪০টি ইয়াবা বড়ি ও নগদ চার হাজার টাকা পাওয়া গেছে। নয়ন বরিশাল কলোনিতে মাদক বিক্রি করতেন।’ ঘটনাস্থল থেকে আকবর শাহ থানার এসআই সেলিম মিয়া জানান, নয়ন ঘটনাস্থলেই মারা যান।