চট্টগ্রামে মাদক ব্যবসায়ীর জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মরিয়ম বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।সূত্র জানায়, ২০০৮ সালের ২৫ ডিসেম্বর নগরের বাইশ মহল্লা কবরস্থানের পাশ থেকে দুই কেজি গাঁজাসহ মরিয়মকে গ্রেপ্তার করা হয়।