চট্টগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ গতকাল মঙ্গলবার এ রায় দেন। আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা দণ্ডিত মো. মহিউদ্দিনের (২৭) বিরুদ্ধে আজ বুধবার আরেকটি মামলার রায় হতে পারে বলে জানা গেছে। আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গত বছরের ৬ জানুয়ারি রঙ্গিপাড়া থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ছয়জনের সাক্ষ্যের ভিত্তিতে গতকাল আসামিকে সাজা দেওয়া হয়।