চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
গতকাল সোমবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর। সাজাপ্রাপ্ত মো. ফয়সাল করিম নগরের সদরঘাট এলাকার বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১৩ জুন সদরঘাটের হাজি আহমদ মার্কেটে ফেনসিডিল বিক্রির সময় ফয়সালকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁর কাছে ৩৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ফয়সালের বিরুদ্ধে ২০০৯ সালের ১৩ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়। পাঁচজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন।