চট্টগ্রামে মাদকসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম পুরোনো রেলস্টেশন থেকে গতকাল বুধবার র্যাব-৭-এর একটি দল মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় আরও কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাহিদ হোসেন (২০)। তিনি মাদক ব্যবসায়ী বলে পুলিশ সূত্র জানায়।র্যাবের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুস সামাদ জানান, মাদক ব্যবসায়ীদের আস্তানা থেকে জাহিদসহ ১৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ফেনসিডিল বহনের তিনটি জ্যাকেট ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।