চট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার কদমতলী বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবুল হোসেন ও আবদুল খালেক। আবুল হোসেন নগরের হালিশহর এলাকার ও খালেক কদমতলী এলাকার বাসিন্দা।র্যাব-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, মাদক বেচাকেনার জন্য ওই দুই ব্যক্তি কদমতলী এলাকায় অবস্থান করছেন—এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির দুই হাজার ৩০০ টাকাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।