চট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে ইয়াবা বড়ি, হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত রোববার রাতে এই অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া চারজন হলেন: মো. বেলাল (৩৮), সেলিম (৩২), নূর মোহাম্মদ (২২) ও লিটন (২৭)। তাঁদের কাছ থেকে মোট আটটি ইয়াবা বড়ি ও চার পুরিয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ।চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত দেড়টার দিকে বন্দর থানার ফরিদা ম্যানশন নামের ভবনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁদের ধরে ফেলে পুলিশ। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।