চট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চারটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন মো. নিজাম (২৫), সুজিত ভৌমিক (২৩), প্রভাকর বড়ুয়া (২৬), তাজুল ইসলাম (৪৫) ও মো. আজিম (৪০)।