চট্টগ্রামে মাদকের মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত দুই আসামি পলাতক ছিলেন।দণ্ডিত আসামিরা হলেন ফটিকছড়ির সুন্দরপুর এলাকার বাসিন্দা আবদুল করিম এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মুসা মিয়া।আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৩ মার্চ নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে এক কেজি গাঁজাসহ করিম ও মুসাকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে পরের বছর ২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়। একজনের সাক্ষ্যের ভিত্তিতে গতকাল তাঁদের দোষী সাব্যস্ত করেন আদালত।