চট্টগ্রামে মাদ্রাসা থেকে আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শিবিরনিয়ন্ত্রিত দারুল উলুম আলিয়া মাদ্রাসায় তল্লাশি অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।
ওই মাদ্রাসায় লালখান বাজার মাদ্রাসার পরিচালক ও ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী অবস্থান করছেন—এমন খবর পেয়ে অভিযান চালালেও ব্যর্থ হয়ে ফিরতে হয় পুলিশকে।
আটক ব্যক্তিরা হলেন জাবেদ, কফিল উদ্দিন, মনির, আবদুল কাইয়ুম ও মিজানুর রহমান। এ সময় বেশ কিছু জিহাদি বইও উদ্ধার করে পুলিশ। আসামিদের মধ্যে মিজানুর রহমান হরতালে ককটেল বিস্ফোরণে চোখে আঘাত পাওয়া স্কুলছাত্রী অন্তু বড়ুয়ার মামলার আসামি বলে ধারণা করছে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেও আসামিদের শনাক্ত করা হচ্ছে।