চট্টগ্রামে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দফা দাবিতে বিএসসি ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গতকাল সোমবার মানববন্ধন করেছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় আগামীকাল বুধবারের মধ্যে তাদের দাবি না মানলে পরের দিন থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে: প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদান, কোর্সের নাম পরিবর্তন করে বিএসসি ইন ডেন্ট্রিস্টি করা, প্রথম শ্রেণির পদমর্যাদাসহ বিসিএস পরীক্ষায় পেশাদার কোটা সংরক্ষণ অন্যতম। তাদের বর্তমান কোর্সের নাম বিএসসি ইন মেডিকেল টেকনোলজি।
মানববন্ধন চলাকালে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রবিউল হাসান ও সাধারণ সম্পাদক ইকবাল রায়হান বক্তব্য দেন।