প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘সুচিন্তা স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ’ নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ‘সুচিন্তা বাংলাদেশ’ চট্টগ্রামের সমন্বয়ক আশরাফুল ইসলাম বলেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে কাজ করছেন। তাঁকে হত্যার ষড়যন্ত্র করে চলেছে বাংলাদেশের অগ্রগতি বিরোধীরা।
‘সুচিন্তা স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক মনসুর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আইনজীবী জিনাত সোহানা চৌধুরী, ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী প্রমুখ।