চট্টগ্রামে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী উন্নয়ন নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। ফাইট ফর উইমেন রাইটসের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বেসরকারি উন্নয়ন সংগঠন ইপসা, বাংলাদেশ মহিলা পরিষদ, পার্ক, সংশপ্তক, বনফুল, সিএসডিএফ ও ইলমা।সংগঠনের সভাপতি রেহেনা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফি, মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা, কমিশনার আঞ্জুমান আরা বেগম, আলাউদ্দিন, কল্যাণী দেব চৌধুরী, প্রমুখ।