বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক ও সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রামের একজন আইনজীবীর দায়ের করা মামলার শুনানির পর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইব্রাহিম মিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় গতকাল এই দুই সাংসদের বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রাম বারের আইনজীবী দীর্ঘতম বড়ুয়া।মামলার আরজিতে বলা হয়, সজীব ওয়াজেদের অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার প্রমাণ বিএনপির কাছে আছে বলে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ঢাকার এক অনুষ্ঠানে বলেছিলেন। একই সময় সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্য সমর্থন করে বলেন, ‘সজীব ওয়াজেদের বিরুদ্ধে কেবল অবৈধ ভিওআইপি ব্যবসা নয়, মার্কিন কোম্পানি শেভরনকে বিনা দরপত্রে কাজ পাইয়ে দিয়ে মোটা অঙ্কের উেকাচ গ্রহণের অভিযোগও রয়েছে।’চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আসামিরা হলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও সাংসদ। তাঁরা দায়িত্বশীল নেতা হয়ে সজীব ওয়াজেদের বিরুদ্ধে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। অথচ বক্তব্যের সমর্থনে তাঁরা কোনো প্রমাণ হাজির করতে পারেননি।’