চট্টগ্রামে মার্কেটে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় সিঙ্গাপুর মার্কেটে আগুন লেগেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
এক তলা ওই মার্কেটটির সব কটি দোকান বাঁশ ও টিনের ছাউনি দিয়ে তৈরি বলে জানা গেছে।