প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় নালার একাংশ ভরাট করে ভবন নির্মাণের দায়ে মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ পরোয়ানা জারি করেন।আদালত সূত্র জানায়, নালার একাংশ ভরাট করে ভবন নির্মাণের কারণে নাসিরাবাদ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। দীর্ঘ সময় পানি জমে থাকায় পানীয় জলও দূষিত হয়ে পড়ে। ফলে রোগজীবাণু ছড়িয়ে পড়ছিল। তাই স্থানীয় বাসিন্দাদের পক্ষে জাকির হোসেন নামের এক ব্যক্তি মামলাটি করেন।মামলার আরজিতে বলা হয়, মোহাম্মদ হোসেন নালা ভরাট করে ভবন নির্মাণ করেন। এ কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি, স্থানীয় জনসাধারণের ক্ষতিসাধন, রাস্তাঘাটের ক্ষতি ও পয়ঃপ্রণালি নিষ্কাশন ব্যাহত হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।