চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল তৈরির কাজে ব্যস্ত এক শ্রমিক। গতকাল বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠ থেকে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল তৈরির কাজে ব্যস্ত এক শ্রমিক। গতকাল বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠ থেকে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রাম নগরের পোলোগ্রাউন্ড মাঠে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বার। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বেলা তিনটায়। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা। মেলায় ৪৩টি প্যাভিলিয়ন ও ২৩১টি ছোট-বড় স্টল থাকছে। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় থাইল্যান্ড, ভারত, চীন ও ইরানের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।